
কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শ্রমিক লীগ নেতা প্রয়াত কবি নূরে মালেক’র ১৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর বিকেলে কটিয়াদী সাহিত্য সংসদ প্রয়াতের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলায় অবস্থিত সংসদ কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম।
স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন প্রয়াতের সহোদর বড়ভাই বিশিষ্ট রাজনীতিক-সমাজকর্মী আবদুর রহমান রুমী। অনুষ্ঠানে বক্তারা শিল্প-সাহিতচর্চায় নিবেদিতপ্রাণ প্রয়াত কবি নূরে মালেকের স্মৃতিচারণসহ তাঁর পেশাগত দীর্ঘ কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী আ. মান্নান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন আলোকচিত্র শিল্পী মঈন উদ্দিন, কটিয়াদী উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সেলিম উদ্দিন খান, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক শাহীন আলম ও কবি হারুন অর রশিদ। এছাড়াও বক্তৃতা করেন সমাজকর্মী আমিন সাদিক, মেজবাহ উদ্দিন, জহিরুল ইসলাম মিলন, আঃ মালেক, জিসান আজাদ, আ. কাদির প্রমুখ
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজকর্মী জাহাঙ্গীর আলম।
প্রসঙ্গত: নূরে মালেক ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকাস্থ বিসিআইসি’র রেস্টহাউজে মর্মান্তিক এক অগ্নিকাণ্ডে নিহত হন।
Leave a Reply