1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

নান্দাইলে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপ-প্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর উপজেলার মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারে ময়মনসিংহ-টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী ও শ্রমিকরা সম্মিলিতভাবে জানান, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী তারেরঘাট বাজারের পাথর ব্যবসা শিল্পটিকে ধ্বংস করার উদ্দেশ্যে ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে ফেসবুকে নানা ধরনের অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। এই মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা অত্যন্ত মানহানিকর এবং দুঃখজনক। উপস্থিত সকলেই এসব মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু, অন্যান্য পাথর ব্যবসায়ী, খেটে খাওয়া শ্রমিকগণ এবং নান্দাইলে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং