
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় একজন ও সাজাপ্রাপ্ত পলাতক আরো এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার আসামিদের মধ্যে মো. জীবন মিয়া (২৯) কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ও ডাকাতি মামলার আসামি এবং মো. নাদিম (৩৫), কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার মৃত সাহজাহানের ছেলে। তিনি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর বেলা পৌনে একটার কিছু আগে কিশোরগঞ্জ শহরতলীর মণিপুরঘাট এলাকা থেকে মো. জীবন মিয়াকে ও একই দিন বেলা দুইটায় অপর এক অভিযানে মো. নাদিমকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply