1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

ইটনায় চলতি মাসে ২৩৫টি চায়না জাল আটকের পর পুড়িয়ে ধংস

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

 

ইটনার হাওরে অভিযান চালিয়ে চলতি অগাস্ট মাসে চায়না জাল, কারেন্ট জালসহ বিভিন্ন প্রকার নিষিদ্ধ আটক করে পুড়িয়ে ধংস করেছে উপজেলা মৎস অফিস। সেই সাথে মাছ ধরার কাজে ব্যবহৃত ৪টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।

ইটনা উপজেলার উজান শিমুল গৌরী নদীর টুক জলমহালসহ বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে ২৩৫টি সরকার নিষিদ্ধ চায়না জাল আটক করে পোড়ানো হয়।

আটক অবৈধ জাল দৈর্ঘে ৩ হাজার ৯৫০ মিটার। যার বাজার মূল্য ৯ লাখ ৩০ টাকা বলে উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, মৎস্য অধিদপ্তরের আওতায় ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, ইটনা থানা পুলিশের সহায়তায় অবৈধ জাল আটকে অভিযান পরিচালনা করা হয় এবং তা অব্যহত থাকবে। নিষিদ্ধ জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন ইটনা থানার

অফিসার ইনচার্জ জাফর ইকবালসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং