1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

হোসেনপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে যুবকের মৃত্যু 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ঘমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মো. আকরাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার,২৫ অগাস্ট রাত ১ টার দিকে তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রবিবার, ২৪ অগাস্ট  রাতের পর কোন এক সময়ে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর বাজুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাজুপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।

জানা যায়, রবিবার দিবাগত রাত ১১টার দিকে আকরাম তার নিজ ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের জানান আমাকে ঘুমের মধ্যে কি যেন কামড় দিয়েছে। তাৎক্ষণিক পরিবার ও আশপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় কবিরাজের কাছে গিয়ে যান এবং কবিরাজ এ রোগিকে সুস্থ্য করতে পারবেন না বলে জানিয়ে দেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. নুরুন্নাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং