1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মো. ছাবির উদ্দিন রাজু ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে

 

বর্তমান অন্তবর্তী সরকারের পরিবর্তিত শিক্ষানীতির আওতায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি  কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিল করার প্রতিবাদে এবং অবিলম্বে এই অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বেসরকারি স্কুল ফোরাম।

ওই কর্মসূচিতে স্থানীয় শতাধিক কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়ে সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে চলতি বছর থেকেই সরকারি স্কুলের শিক্ষার্থীদের মতো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও যেনো অংশ নিতে পারে, সেটি নিশ্চিত করার উদাত্ত আ্হ্বান জানান। অন্যথায় তারা দেশব্যাপী সম্মিলিতভাবে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

বুধবার, ২৩ জুলাই বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবরা তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন-প্লেকার্ড বহন করেন।

প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা সাজেদা বাসেত, আসাদুজ্জামান বাবুল, এম.মতিউর রহমান সাগর, সুমন মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বৃত্তি পরীক্ষা ধনী-দরিদ্র শ্রেণি বিভাজন নয়, এটি হলো মেধা যাচাইয়ের উত্তম পন্থা। তাই অর্থ দিয়ে এটিকে ভাগ না করে মেধার সর্বোচ্চ চর্চা হিসেবে দেখা উচিত।

জুলাই চেতনার ফসল বর্তমান সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপরীতে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থায় এমন বৈষম্য পরিহার করার আহ্বান জানিয়ে তারা বলেন, এই সিদ্ধান্ত চব্বিশের অমর শহীদদের রক্তের সাথে চরম অশ্রদ্ধার নামান্তর।

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার শুরুতে কোমলমতি শিশুদের মাঝে বৈষম্য তৈরির এমন সিদ্ধান্ত বাতিল করুন, নয়তো দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং