1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পুকুরে পড়ে শিশু মৃত্যু 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া  উপজেলায়  পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার, ১৮ জুলাই বেলা ২টায় উপজেলার শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে শুক্রবার সকাল ৮টা দিকে শিশু রাফসান (১৮ মাস) ঘরের ভেতর খেলা করছিল। এক পর্যায়ে রাফসানকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন ঘরে তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে যান স্বজনরা। এ সময় তারা বাড়ির পাশের পুকুরে রাফসানকে ভাসতে দেখেন। তারা শিশুটিকে উদ্ধার করেন। 

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আমিনুল ইসলাম  ও গ্রামবাসী সূত্রে জানা যায়,  উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের  ভুইয়া বাড়ি নিবাসী দেওয়ান মিয়ার নাতি মুস্তাকিমের ছেলে। খেলাধুলার এক ফাঁকে  শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়।

এ বিষয়ে পাকুন্দিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন  বলেন, বাড়ির আঙিনায় খেলাধুলার সময় শিশুটি  পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং