1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

মিঠামইনে মদ্যপানে নৃত্যে মেতে ওঠা সেই আওয়ামী লীগ নেতা ধর্ষণ চেষ্টা মামলায়  গ্রেফতার

মিঠামইন(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০০৩ বার পড়া হয়েছে

 

ছাত্র -জনতার জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ও পরে জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়াকে এবার এবার কাজের মেয়েকে  ধর্ষণ চেষ্টার মামলায়  পুলিশ  গ্রেফতার করেছে।

 শুক্রবার,১১ জুলাই বেলা ১২টার দিকে তাকে মিঠামইন উপজেলার ধোবাজোড়া গ্রামের  নিজ বাড়ি থেকে পুলিশ  তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ওমর ফারুক ভূঁইয়া ধোবাজোড়া গ্রামের  রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে ও স্থানীয় প্রভাবশালী আওয়া লীগ নেতা।

তিনি জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার একাধিক মামলার আসামি। গত এক মাস আগে তিনি তিন মামলায় জামিনে বাড়িতে এসে সাংবাদিকসহ গ্রামের লোকজনের মামলা ও নানাভাবে হয়রানি করতে শুরু করেন। বেশ কয়েকদিন আগে নেট দুনিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়। এতে তাকে মদ খেয়ে নাচতে দেখা যায়।

বৃহস্পতিবার, ১০ জুলাই  সন্ধ্যার দিকে ওমর ফারুক ভূইয়া   কাজের মেয়ে শাহানাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন। এ ব্যাপারে মিঠামই থানায় একটি  মামলা দায়ের করা হলে মিঠামইন থানা পুলিশ তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জের আদালতে চালান দেয়। আদালত তাকে কারাগারে পাঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং