1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

হোসেনপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার,হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, ৮ জুলাই সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ -আল- সোহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তানভীর হাসান জিকো, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস, অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন।

প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষার্থী ও সাংবাদিকগণ অংশ নেন।

প্রশিক্ষণে তামাকের স্বাস্থ্যঝুঁকি, সামাজিক প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সরকারের কাছে তামাকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং