1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

ভৈরবে আশুরা উপলক্ষে একাংশের তাজিয়া মিছিল, অন্য অংশের রোজা পালন

মো. ছাবির উদ্দিন রাজু, ভৈরব (কিশোরগঞ্জ} প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে ১০ই মহরম আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি শহরের তাতারকান্দি হোসাইনী মঞ্জিল থেকে বের হয়ে জগন্নাথপুর অতিক্রম করে লক্ষ্মীপুর অস্থায়ী কারবালা মাঠে গিয়ে শেষ হয়।

রবিবার,৬ জুলাই বিকেল ৩টায় তাজিয়া মিছিল নিয়ে কারবালা মাঠে যায় সুন্নী জামাতের একাংশের হুসাইনীয় ভক্তবৃন্দ।

 এছাড়াও শম্ভুপুর, লক্ষ্মীপুর ও পঞ্চবটি এলাকা থেকে পৃথক পৃথকভাবে তাজিয়া মিছিল বের করা হয়। তাতারকান্দি মহরম উদযাপন কমিটির সভাপতি মহিউদ্দিন জানান, মহরম উপলক্ষে কালো পোষাক পরিধানের মাধ্যমে শোক প্রকাশ করা হয়। পরে মঞ্জিলসহ কাগজের দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি দিয়ে তাজিয়া মিছিল সাজানো হয়। এদিকে তাজিয়া মিছিল দেখতে হাজার হাজার নারী-পুরুষ ও তরুণ-তরুণী সড়কের দু’পাশে ভিড় করে। 

অন্যদিকে বিশেষ ফজিলতের আশায় অনেক ধর্মপ্রাণ মুসলমান এই দিনে রোজা পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং