1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বুরহান খান,চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

 

“সময়ের সাথে আগামীর পথে”—এই স্লোগানকে ধারণ করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি তার ২৩ বছরে পদার্পণ করেছে।

বৃহস্পতিবার ৩ জুলাই এ উপলক্ষে  কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা অনলাইন প্রতিনিধি আদি রাকিবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আতিকুল রহমান, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি নাজমুল ইসলাম ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী।

বক্তারা এনটিভির সার্বিক অগ্রগতি ও গণমানুষের প্রতি দায়বদ্ধ সাংবাদিকতা নিয়ে প্রশংসা করেন এবং আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও শুভকামনা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং