
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিভিন্ন নার্সারিতে থাকা পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমনি ইউকিলিপটাস গাছের চারা ধ্বংস করেছে উপজেলা কৃষি অফিস।
পরিবেশের জন্য ক্ষতিকর বিধায় সরকারিভাবে নিষিদ্ধ করা এসব গাছের চারা ধ্বংস করা হয়।
জানা যায়, আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ দ্রুত বেড়ে ওঠে। মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে নেয়।এসব ফসল উৎপাদনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।এ অবস্থায় আকাশমণি ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ করা হয়েছে।এজন্যই দিকে ক্ষতিকর ইউক্যালিপটাস ধ্বংসে অভিযান চালিয়েছে করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস।
এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তাহমিনা আক্তারও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ।
Leave a Reply