
‘সময়ের সাথে আগামীর পথে’, এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার, ৩ জুলাই দুপুর ১টায় ইটনা উপজেলার পরিষদ হলরুমে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, ইটনা উপজেলা এনসিপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন শান্ত, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর, ইটনা উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবুল হোসাইন, ইটনা উপজেলার সহকারী কমিশনার ভূমি আবু বক্কর সিদ্দিক, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহান, ইটনা উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ।
বক্তাগণ বে-সকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফল্য কামনা করে বক্তব্য পেশ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন এনটিভির ইটনা উপজেলা প্রতিনিধি মোজাহিদ সরকার।
Leave a Reply