1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ পৌরসভার ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

 

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৬২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে কিশোরগঞ্জ পৌরসভা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ২৮৪ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৭৮ টাকা।

সোমবার, ৩০ জুন দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মমতাজ বেগম। সঞ্চালনায় ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান। বাজেট উপস্থাপন করেন হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আয় ও ব্যয় খাতভিত্তিক উল্লেখযোগ্য আয় হলো— রাজস্ব খাতে ৩২ কোটি ১৮ লাখ, পানি সরবরাহে ৪ কোটি ৬৮ লাখ, উন্নয়ন খাতে ৫ কোটি ৫০ লাখ, প্রকল্প খাতে ২৪ কোটি ১৫ লাখ এবং মূলধন খাতে ২ কোটি ৩৯ লাখ টাকা।

ব্যয় খাতে রাজস্ব ব্যয় ২৯ কোটি ৬৫ লাখ, পানি সরবরাহ ৪ কোটি ৫৩ লাখ, উন্নয়ন ৫ কোটি ৪৯ লাখ, প্রকল্প ব্যয় ২৪ কোটি ১৪ লাখ এবং মূলধন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং