1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

রায়হান জামান
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
অভিযুক্ত রিয়াদ

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তাইজুল ইসলাম রিয়াদ (২২) নামের এক যুবকে পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে।

রোববার (২২ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার হোসেনপুর বাজারের মিষ্টি পট্টি চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত রিয়াদ উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ৭ মে রাতে প্রকৃতি ডাকে সাড়া দিতে গেলে প্রতিবেশী রিয়াদের অস্ত্রের মুখে জোরপূর্বক ধর্ষণে শিকার হয় কলেজ ছাত্রী। ধর্ষণের শিকার ওই ছাত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, ‘আমি কলেজে যাওয়া আসার পথে অনৈতিক সম্পর্কের জন্য আমাকে প্রায়ই বিরক্ত করতো রিয়াদ। তার বিরক্ত সহ্য করতে না পেরে আমি তার অভিভাবকের কাছে বিচার দিয়েও বিচার পাইনি। পরে এলাকার মেম্বার ও চেয়ারম্যানদের কাছে বিচার দিলে সেই জেরে শেষ পর্যন্ত আমার বাড়িতে এসে প্রকৃতি ডাকে সারা দিতে গেলে জোরপূর্বক অস্ত্রের মুখে আমাকে ধর্ষণ করে। সে আমার মান-ইজ্জত সবই শেষ করে দিছে। এখন আমি সমাজে মুখ দেখাতে পারছি না। আমি প্রশাসনের কাছে ও মৌখিক ভাবে একাধিক বিচার চেয়ে বিচার পেলাম না। প্রশাসন যদি আগে থেকে বিচার করতো তা হলে আমার এ রকম সর্বনাশ হতনা। বলে ওই ছাত্রী কান্নায় ভেঙ্গে পড়েন।’

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, আসামিকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং