1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

মনোহরদীতে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সম্মিলন ফাউন্ডেশনের ৫ম শাখার উদ্বোধন

মো. ছাবির  উদ্দিন রাজু, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

আনন্দঘন পরিবেশে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সম্মিলন ফাউন্ডেশনের মনোহরদী উপজেলার রামপুর শাখার ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার, ২০ জুন বেলা ১২টায় এ উপলক্ষ্যে সম্মিলন ফাউন্ডেশনের সু-সজ্জিত কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সংগঠক মুহাম্মদ ছামিউজ্জামান সুমনের সার্বিক ব্যস্থাপনায় সম্মিলন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জাবেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা,চিকিৎসক সন্তোষ কুমার সাহা,ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি ও নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, সমাজসেবক ও নিসচার সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ময়না, সম্মিলন ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রকৌশলী আতিউর রহমান অপু, সম্মিলন বৃত্তি প্রকল্পের আহ্বায়ক তপন কুমার সাহা, রামপুর শাখার ব্যস্থাপক শিলা বিশ্বাস,  প্রমুখ।

বক্তারা স্বনামধন্য সম্মিলন ফাউন্ডেশনের ৫ম শাখাটি মনোহরদীর রামপুরে উদ্বোধন করায় সম্মিলন ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ  ও কৃতজ্ঞতা জানান। মনোহরদীর রাজনৈতিক, ব্যবসায়ী,জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ এই প্রতিষ্ঠানটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে  সম্মিলন ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ব্যাংকার মো. আল-আমিন।

শেষে  সম্মিলনের সাবেক সমন্বয়কারী আলহাজ্ব আহমেদ আলীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে এই সম্মিলন ফাউন্ডেশন ভৈরবের  মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের তাদের ভূমিকার মাধ্যমে ইতিমধ্যেই ভৈরবসহ এতদঞ্চলের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং