
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৭ নভেম্বর বেলা ১১টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আজাদ হোসেন বাহাদুল, বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা রওশন আলী, বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার, বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন তজু মিয়া, সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ইটনা উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জান ঠাকুর স্বপন, সভাপতি এস এম কামাল হোসেন , ইটনা থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ খান প্রমুখ। বক্তব্যগণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া উপজেলার বিএনপি সহ ও অঙ্গ সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply