1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৭ নভেম্বর শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজরুল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সদর থানা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দীর্ঘ সময় পর রাষ্ট্রীয় ও সামাজিকভাবে এই দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরও বর্ণিল, সুশৃঙ্খল ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি পালনের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাইল মিয়া, নাজমুল আলম, আশফাক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‌্যালি ও আলোচনা সভায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং