
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে পৌর এলাকার কাতার বাজার এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করেছে পাকুন্দিয়া পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শরিফ ও বিএনপি কর্মী নজরুল ইসলামকে।
মঙ্গলবার, ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার কাতার বাজারে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এগিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলাম। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দু’জনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘রাতে কাতার বাজার এলাকায় আওয়ামী লীগের লোকজন যুবদল নেতা শরীফ ও কর্মী নজরুলকে কুপিয়ে গুরুতর আহত করে। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন বলেন,পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এটি দলীয় সংঘর্ষ কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি কাউকে আটকও করা হয়নি।
Leave a Reply