
কিশোরগঞ্জ শহরের আলমগীর সিটিতে নির্মিত ও একমাত্র অত্যাধুনিক ‘সিটি কনভেনশন হল’ জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার , ৮ জুন অনুষ্ঠিত এ আয়োজনে কনভেনশন হলের কর্ণধার শফিকুল আলম শিপলু ফিতা কেটে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদল নেতা আবদুল্লাহ মাসুদ সুমন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির অন্যতম নেতা লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মরহুম আলমগীর হোসেনের সহধর্মিনী রাবেয়া বেগম, বিএনপির নেতা ব্যারিস্টার আতিকুল ইসলাম আতিক, লেখক ও গবেষক সালাহ উদ্দিন সেলুসহ রাজনীতিক, সামাজিক, ব্যবসায়িক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নতুন এই কনভেনশন হলের বিভিন্ন সুবিধা পরিদর্শন করেন এবং পরে একসঙ্গে নৈশভোজে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে শফিকুল আলম শিপলু বলেন, “কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের একটি চাহিদা পূরণে আমরা আন্তর্জাতিক মানের এই কনভেনশনটি হল তৈরি করেছি। কর্পোরেট, পারিবারিক ও সামাজিক যেকোনো আয়োজন এখানে অত্যাধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে সফলভাবে সম্পন্ন করা যাবে।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, সিটি কনভেনশন হল কিশোরগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।
Leave a Reply