1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়  বাসচাপায় সারোয়ার হোসেন (১৫) নামে সিএনজি আরোহী একজন নিহত ও আরো দুজন  আহত হয়েছেন।

শুক্রবার, ৬জুন সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার মরুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সারোয়ার হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরন্যপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন একই এলাকার মালেক মিয়া ছেলে আশ্রফ আলী (২০) ও মারুফ রহমানের মেয়ে জেবিন (১৮)।

জানা গেছে, সিএনজি করে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন তারা। সকাল সাড়ে ৮টার দিকে মরুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী একজন নিহত ও দুজন আহত হন। দুর্ঘটনায় সিএনজি দুমড়ে মুচড়ে যায়।

এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পাকুন্দিয়া থানার উপ পরিদর্শক সুজায়েত জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং