1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

চার্জে লাগানো অটোরিকশায় হাত লাগাতেই প্রাণ গেল কনার 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে কনা আক্তার (২৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার, ৩০ মে সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনা আক্তার একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। 

স্থানীয় সুত্রে জানা যায়, এদিন সকালে পিতার বাড়িতে যাওয়ার জন্য পাশের বাড়িতে অটোরিকশার খোঁজ করতে যান কনা। পরে চার্জে লাগানো অটোরিকশায় হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি । পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাঞ্জন পন্ডিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং