কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জেলা দুর্নীতি কমিশন কর্তৃক ইটনার জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় ও বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়কে ২১ হাজার ২৫০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। ২৬শে মে, সোমবার দুপুরে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সিরাজুল ইসলাম উক্ত প্রতিষ্ঠান দুটি প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেন।
বরাদ্দকৃত সেই অর্থ দিয়ে সততা স্টোর স্থাপনের জন্য সম্ভাব্য বিভিন্ন ধরনের সামগ্রি (খাতা, অফসেট কাগজ, কলম, পেনসিল, মার্কার, শার্পনার, খাতা সেলাইয়ের সুতা, জ্যামিতি বক্স, পেনসিল বক্স, স্কেল, পাউচ, প্লাস্টিক ফাইল, ক্লিপবোর্ড, বিভিন্ন ধরনের চিপস, বিস্কুট, আচার, স্যানিটারি ন্যাপকিন, খাবার সেলাইন, পকেট টিস্যু, ক্যান্ডি ও চকলেট ইত্যাদি পণ্য) সততা স্টোর স্থাপনের জন্য খরিদ করা হবে।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা সিরাজুল ইসলাম আতশি, ইটনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো: তাজুল ইসলাম, সদস্য পারভীন আক্তার প্রমুখ।

Leave a Reply