1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

কুলিয়ারচরে তুচ্ছ ঘটনায় ঝগড়া, এক নারী নিহত, আহত-৩, গ্রেফতার-১

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার,  কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় এক রোজাদার নারীর মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে নিহত হন তিনি।

সোমবার, ১২ মে  বিকেলে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু হওয়ার পর মঙ্গলবার (১৩) মে রাতে এক নারীকে গ্রেফতার করে পুলিশ।

নিহত মমতা বেগম (৫৮) উপজেলার উত্তর লক্ষ্মীপুর নজেরবাড়ি গ্রামের মতিউর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন।

নিহত মমতা বেগমের ভাইয়ের ছেলে মোবারক মিয়া জানান, বিগত ৪০ বছর যাবৎ একটি জায়গা তার ফুফাতো ভাইয়েরা ভোগদখল করে আসছেন। সেখানে একটি আম গাছ রয়েছে। প্রতিবছরই তারা এই গাছের ফল সংগ্রহ করে থাকেন। এবার হঠাৎ করে প্রতিবেশী ইয়াকুব আলীর ছেলে কালু মিয়া (৫৫) ও তার লোকজন আম নিতে বাধা দেন এবং গাছটি তাদের বলে দাবি করেন । সোমবার বিকেলে সেই গাছ থেকে আম পাড়তে যান মমতা বেগমের ছেলে জিল্লুর রহমান। এ সময় কালু মিয়া ও তার লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে জিল্লুর রহমানের উপর হামলা চালান কালু মিয়া ও তার লোকজন। এ সময় জিল্লুর রহমানকে বাঁচাতে তার মা মমতা বেগম এগিয়ে আসলে শাবলের আঘাতে গুরুতর আহত হন তিনি । পরে গুরুতর আহত অবস্থায় মমতা বেগমকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোবারক মিয়া আরও জানান, এ ঘটনায় মমতা বেগমের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলেও জানা যায়।

এঘটনায় নিহতের ভাই মো. অহিদুজ্জামান বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বিডিচ্যানেলফোরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত হয়েছেন এবং তার ছেলে গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মঙ্গলবার (১৩ মে) রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রীনা আক্তার (৫০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং