1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে আদালতে কর্মচারীদের কর্মবিরতি

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

 

বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল কর্মচারী সমিতির কর্মচারীদের বেতন স্কেলসহ কয়েকটি দাবিতে কিশোরগঞ্জে  কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা।

সোমবার, ৫ মে সকালে কর্মবিরতি পালন করে আদালত প্রাঙ্গণে জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ব্যানারে এ আয়োজন করা হয়। 

এসময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন,  কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মাহবুবুর রহমান।

বক্তারা বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয়সহ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং