1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে দশ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. শহীদুল ইসলাম অন্তর (২৫), সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার বারোহাল এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার, ১ মে বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বোর্ড বাজার এলাকা থেকে তাকে দশ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক আিইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং