1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

মহান মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত   হয়েছে।

বৃহস্পতিবার, ১ মে সকালে কালিবাড়ি মোড় থেকে একটি র‌্যালি শুরু হয়ে  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখোলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটির নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদর উপজেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম। তিনি বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় অবদান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রমিকবান্ধব ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক নেতারা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং