1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

অটোচালক হত্যার ঘটনায় করিমগঞ্জে দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে মোহাম্মদ ইয়াছিন আলম (২২) নামের যে  অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছিল, সে ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেয়া অটোরিকসাটি।

গ্রেফতার দুইজনের মধ্যে মো. মামুন মিয়া ওরফে হাসান (১৭) করিমগঞ্জ পৌর সদরের ভাড়াটিয়া আমির হোসেনের ছেলে। তিনি নান্দাইল উপজেলার স্থায়ী বাসিন্দা। অপর জন ইকবাল হোসেন আদর (১৭) করিমগঞ্জ উপজেলার চরপাড়া এলাকার মো. বিল্লালের ছেলে।

মঙ্গলবার, ২৯ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া অটোরিকসাসহ করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত সোমবার, ২৮ এপ্রিল বিকেলে পৌরসভার ৯ নং ওয়ার্ড নয়াপাড়ার বান্দরলরি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ইয়াছিন আলম করিমগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের সারজুল মিয়ার ছেলে।

অভিযুক্ত দুইজনই আদালতে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।  

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিডিচ্যানেল ফোরকে গ্রেফতার ও জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং