1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

করিমগঞ্জে নিখোঁজের এক দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

এম এ জলিল, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে মোহাম্মদ ইয়াছিন আলম (২২) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার, ২৮ এপ্রিল বিকেলে পৌরসভার ৯ নং ওয়ার্ড নয়াপাড়ার বান্দরলরি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ইয়াছিন আলম করিমগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের সারজুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন আলম গত শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত একটি অটোরিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়ি এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন ২৮ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পান, নয়াপাড়া এলাকার চাঁন মিয়ার ভুট্টা ক্ষেতের ভেতরে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন আলমের মরদেহ শনাক্ত করেন।

করিমগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, ভিকটিমের মাথার পেছনে ফোলা জখম, নাক-মুখ দিয়ে তরল পদার্থ বের হওয়া, কানের নিচে ফোলা আঘাতের চিহ্ন, হাত ও পায়ে ছোলা জখম এবং পুরুষাঙ্গে বীর্যের দাগ লক্ষ্য করা গেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং