1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ইটনায় সরকারীভাবে বোর ধান সংগ্রহ শুরু

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোর ধান সংগ্রহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল দুপুর ১টায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান ভার্চুয়ালী যুক্ত হয়ে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।

এবছর ইটনা উপজেলা কৃষকের মাঝ থেকে দুই হাজার ঊনত্রিশ মেট্টিক টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধানে মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এতে প্রতি মন ধানের মূল্য পড়বে ১ হাজার ৪৪০ টাকা।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, ইটনা থানা অফিসার ইনচার্জ জাফর ইকবাল, ইটনা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

এ সময় ইটনা উপজেলা এলএসডি গোডাউনের সামনে আয়োজিত ধান সংগ্রহ উদ্বোধনী খাদ্য  অফিসের কর্মকর্তা কর্মচারী মাঠ পর্যায়ের কৃষক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং