1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাকুন্দিয়া মানববন্ধন করেছে ছাত্রদল।

সোমবার, ২১ মার্চ দুপুরে পাকুন্দিয়া সরকারি কলেজ ছাত্রদলের ও হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজ উদ্যোগে পাকুন্দিয়া কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহত পারভেজকে ছাত্রদল নেতা দাবি করে বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দোষিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।   এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহাররল হক উজ্জ্বল 

ছাত্রদল নেতা মিজানুর রহমান ফেরদৌস ,নাজমুল হুদা, ,আরমান হুসেন ,জুনায়েদ হোসেন সিয়াম ,মেরাজুল হক ইমন ,মোবারক হোসেন সাগর ,আরিফ মিয়া ,সাকিব আহমেদসহ বিভিন্ন  ইউনিটের  নেতৃবৃন্দ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং