
কিশোরগঞ্জের হোসেনপুরে তরুণী অপহরণ মামলার এজহারভূক্ত এক আসামিকে গ্রেফতার ও ভিকডিটমকে উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. জাহাঙ্গীর আলম(২৮) কিশোরগঞ্জ সদর উপজেলার পাটাভোগা এলাকার মো. আব্দুস ছালামের ছেলে।
রবিবার, ২০ এপ্রিল রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর লুলি কান্দি এলাকা থেকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার ভিকটিম ও উদ্ধারকৃত ভিকটিমকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply