1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে নারী শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী আলোচনা সভা

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন এবং মাদক বিরোধী সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার, ১৯ এপ্রিল  দুপুরে জেলা শহরের একরামপুর এলাকায় এই সভার আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, কিশোরগঞ্জ জেলা শাখা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান  মোহাম্মদ মাহমুদুল হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের  কেন্দ্রীয় আইন উপদেষ্টা অ্যাডভোকেট ফকির আবদুল মজিদ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জজ কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক পসিকিউটর অ্যাডভোকেট লিটন হিলালী, কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন শিকর পাল।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের  জেলা সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এস এম ফারুক।

আলোচনায় বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং মাদকের কুফল ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং