1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের শিশু ধর্ষণ মামলার আসামি কিশোরগঞ্জে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় দায়ের করা ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার এজহারনামীয় একমাত্র আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতার জয়নাল আবেদীন (৫৫) জামালপুর সদর উপজেলার হবদেশ এলাকার গোলাপ খলিফার ছেলে। তিনি সিম গার্মেন্টস্ ফ্যাক্টরীর “রহিমা মোজাফ্ফর ক্যাটেল ফার্মের” রাখাল হিসেবে কাজ করতেন।

সোমবার, ১৪ এপ্রিল বেলা সাড়ে ১২টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ্ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের গত ১ এপ্রিল বিকাল অনুমান ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ঠাকুরবাড়িরটেক এলাকায় জনৈক গার্মেন্টস কর্মীর ৫ বছর বয়সী শিশু কন্যাকে খেলার ছলে একটি ফার্মে ছাগলের বাচ্চা দেখাতে নিয়ে সিম গার্মেন্টস্ ফ্যাক্টরীর “রহিমা মোজাফ্ফর ক্যাটেল ফার্মের” রাখাল জয়নাল আবেদীন (৫৫) শিশুটিকে ডেকে খামারের পূর্ব পাশে ধানক্ষেতের আইলে নিয়ে  জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে  আসামি তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে শিশুটির মা বাদি হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলার সূত্র ধরে র‌্যাব তাদের গোয়েন্দা নজরদারী চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং