1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

ফেসবুকে গুজব ও অপপ্রচারকে নান্দাইল যুব ফোরামের লাল কার্ড

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও অপপ্রচারকে লাল কার্ড প্রদর্শন করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুব ফোরাম।

বৃহস্পতিবার, ১০ এপ্রিল দুপুর ১২টায় প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ের সামনে গুজব ও অপ্রচারকারীদেরকে লাল কার্ড দেখিয়ে তা বন্ধ করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। জানা গেছে, এ উপলক্ষ্যে ময়মনসিংহের স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের বাস্তবায়নে যুব ফোরাম নান্দাইলের উদ্যোগে আলোচনা সভা ও লাল কার্ড প্রদর্শন অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো. শাহজাহান ফকিরের সভাপতিত্বে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে যুব ফোরাম নান্দাইলের সদস্য সচিব মো. আমিনুল ইসলাম আশিক ও সদস্য আর.জে মিন্টুর সঞ্চালনায় সামাজিক যোগাযোগ ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব ও অপপ্রচার বিষয়ে সকলকে সর্তক থাকার পাশাপাশি তা বন্ধ করার আহ্বান জানানো হয়। ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য পোস্ট করে গুজব রটিয়ে, অপপ্রচার চালিয়ে মব জাস্টিস, রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতাসহ সামাজিক অপরাধ কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান, বক্তারা ।

এসময় আইন সহায়তা কেন্দ্র (আসক) নান্দাইল উপজেলা শাখার সভাপতি নাঈমুল গণি ভূইয়া পলাশ, সাংবাদিক আল আমিন সরকার, কবি শাহনুর আলম শাহানা, সমাজ সেবক শামসুল আলমসহ যুব ফোরাম নান্দাইলের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং