1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

করিমগঞ্জে উরদিঘী ক্রিকেট প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্টের  ফাইনাল অনুষ্ঠিত 

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জের উরদিঘী ক্রিকেট প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৯ এপ্রিল বিকাল সাড়ে ৪ টায় উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে উরদিঘী যুবসমাজের সহযোগিতায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাটি  উরদিঘী গাংচিল ক্রিকেটার্স একাদশ  বনাম আরিয়ান নাইট রাইডার্স একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় আরিয়ান নাইট রাইটার্সকে হারিয়ে উরদিঘী গাংচিল ক্রিকেটার্স একাদশ বিজয়ী হয়।

বিএনপি নেতা ও উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম মুকুলের সঞ্চালনায় টুর্নামেন্টের  ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুয়েত প্রবাসী ও গুণধর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম তাঁরা মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলন মোল্লা।

এসময়  উপস্থিত ছিলেন আবু সায়েদ মোল্লা,জামায়াত নেতা সেলিম মোল্লা,গুণধর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মামুন মিয়া,সিরু ভূঁইয়া,মো:সুমন,বি আর  আরমান,সাগর মিয়া,তানভীর আহমেদ,মো:মারজান, সাকুল মোল্লা,নাবিল মোল্লা,পারভেজ মিয়া,আবু বক্কর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং