1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার ও কুড়িমারা আলোকিত যুব সংঘের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার, ২৯ মার্চ দুপুরে কুড়িমারা বাজারে ঈদ সামগ্রী হিসেবে সেমাই,চিনি,নুডুলস,দুধ,আতপ চালের গুড়া,মশলা বিতরণ করা হয়। 

আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সভাপতি ও শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কারারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক,শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন,ইউপি সদস্য হাবিবুর রহমান রেনু।

আরও উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক সংঘের সভাপতি মাসুদুর রহমান, আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার সদস্য জুনায়েদ হোসেন, সাজ্জাদ হোসেন মাহতাব, মুখলেছুর রহমান, আবুল কালাম, বিল্লাল হোসেন, নাজমুল হক, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান,আল আমিন,মাজহারুল ইসলাম, এনামুলহ রিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, ২০১০ সালে স্থানীয় যুবকদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং