1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

করিমগঞ্জের গুণধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গুণধর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৫ মার্চ করিমগঞ্জ উপজেলার উরদিঘী (মরিচখালী) বাজার জামে মসজিদের ২য় তলায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গুণধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কমিটির সহ-সভাপতি ও হাত্রাপাড়া দাখিল মাদরাসা সুপার জাহিদ উদ্দিন,আফতাব উদ্দিন।

এতে আরো উপস্থিত ছিলেন আব্দুল মতিন বাচ্চু,যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব,উরদিঘী দাখিল মাদরাসা সহকারী মৌলভী শিক্ষক আবু বক্কর সিদ্দিক,আলহাজ্ব রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদরাসা সহকারী শিক্ষক তরিকুল ইসলাম,দুদু খাঁ,আ:কাদির,যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল হক,কোষাধ্যক্ষ আলাল মিয়া,দপ্তর সম্পাদক আবুল বাসার সানি,ট্রেড ইউনিয়ন সম্পাদক আল আমিন,আবু নাসের,সহ প্রচার সম্পাদক আবু রায়হান,প্রকাশনা ও পাঠাগার সম্পাদক তুহিন মিয়া,আল হাদিস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং