1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

গণতন্ত্রী পার্টির নেতার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

গণতন্ত্রী পার্টি বাজিতপুর উপজেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ বণিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণতন্ত্রী পার্টির কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ ভৌমিক দোলন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভকেট গাজী এনায়েতুর রহমান।

শুক্রবার, ২১ মার্চ সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ শোক জানান।

উল্লেখ্য,  বাজিতপুর উপজেলা গণতন্ত্রী পার্টি কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির কমিটির সদস্য প্রাণকৃষ্ণ বণিক (৫৮) গত বুধবার সকাল সাড়ে ১০ টায় পরলোকগমন করেছেন। নেতারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সব সদস্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং