1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে কাজল মিয়া (৩৫) মিঠামইন উপজেলার চমকপুর এলাকার শামসুল হকের ছেলে ও রিপা আক্তার (৩০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া এলাকার সজীব লস্করের স্ত্রী।

শুক্রবার, ২১ মার্চ দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডারের পক্ষে মিডিয়া অফিসার।

এ বিষয়ে করিমগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং