
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ডব্লিও এল সি আর পপি প্রকল্পের উদ্দ্যোগে রেজিলিয়েন্স ভলান্টিয়ারদের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ মার্চ উপজেলা পুরাতন হল রুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার সকালে প্রশিক্ষণটি শুরু হয়।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক রেজিলিয়েন্স ভলান্টিয়ারদের কার্যক্রম, অগ্নি দুর্ঘটনা, অগ্নিপাতের কারণ, ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন। নারী, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধদের দুর্যোগের সময় গুরুত্ব দিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তর ও রক্তদানের বিষয়ে আলোচনা করেন ইউএনও।
এছাড়া ইটনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মো. আশরাফ হোসেন ও মেহেদী হাসান, ভূমিকম্প, পানি ডুবা, সাপে কাটা, ভবন ধ্বস প্রভৃতি বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
এছাড়া রেজিলিয়ান্স ভলান্টিয়ারদের দুর্যোগের সময় মানুষের পাশে থেকে উদ্ধার কাজে সক্রিয় ভাবে অংশগ্রহণের পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা সকলের মাঝে ছাড়িয়ে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প মনিটরিং অফিসার মি. সুধাম রুদ্র ও প্রকল্প সমন্বয়কারী মি. সত্যেন্ত্র নাথ মিত্র। প্রশিক্ষণ সঞ্চালনা করেন ইটনা উপজেলার ফিল্ড অফিসার রুহুল আমিন ও সার্বিক সহযোগীতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলেটর প্রভাতি রানী দাস।
Leave a Reply