1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ধর্ষণবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

 

“শুধু গ্রেফতার নয়, দ্রুত বিচার নিশ্চিত কর-এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে চলমান ধর্ষণের বিচার চেয়ে যে আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার, ১৭ মার্চ ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ ও ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যোগদানকারী শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সরকারের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।  এছাড়াও বিক্ষোভ মিছিলে “ধর্ষণের বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

এসময় বক্তব্য রাখেন, ছাত্রনেতা হাসানুর রহমান সজীব, ইমরান হাসান মিলন, সাকিবুজ্জামান সাকিব, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থী আরাফাত আহমেদ সানি, রেদোয়ান হাসান, ঝর্ণা আক্তার, তুহিন আহমেদ, রেসিজেন্সিয়াল মডেল কলেজ শিক্ষার্থী তাসনুবা সুরাইয়া সেতু, নিলুফা আক্তার, কামরুন্নাহার, মুমিনুল ইসলাম, আইডিয়াল কলেজ শিক্ষার্থী জাকিরুল ইসলাম সোহান, মামুন মিয়া, সাকিবুল ইসলাম শান্ত, পাভেল আহমেদ সরকার ও চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল ইসলাম তালুকদার প্রমুখ।

এসময় তারা বলেন, দেশে নারী ও কন্যা শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঘরে বাইরে কর্মক্ষেত্রে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে কন্যা শিশুসহ সব বয়সী নারী। অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ায় ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সুত্রিতার কারণে অব্যহত ভাবে ধর্ষণ নির্যাতন সংঘটিত হচ্ছে। কন্যাশিশু ও নারীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইন সংস্কার ও বিদ্যমান আইন কার্যকরভাবে নিশ্চিত করা হলে নারী নির্যাতন ও ধর্ষণের মত জঘন্য অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং