1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

হোসেনপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন এ টিকাদান সম্পন্ন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন এ টিকাদান সম্পন্ন  হয়েছে। 

শনিবার, ১৫ মার্চ  সকালে এ উপলক্ষ্যে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্ত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: তানভীর হাসান জিকো। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সার্জন ডা. দেবাঞ্জন পন্ডিত,সহকারী সার্জন ডা. ইয়াসিন হাসিব খান, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ। 

জানা যায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১৪৪ টি ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ক্যাম্প স্থাপন করে ৬ থেকে ১১মাস বয়সী ৩ হাজার ৬৫০ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ১১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। অভিভাবকরা নির্ধারিত বয়সের  শিশুদেরকে ক্যাম্পে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং