1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

পাকুন্দিয়ায় বেসরকারী গণগ্রন্থগার সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া বেসরকারী গণগ্রন্থগার সমিতি উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১২ মার্চ পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরীতে  এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি কবি গোলাপ আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি সাংবাদিক আফসার আশরাফীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার , জেলা সরকারি গণগ্রন্থগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, বেসরকারী গণগ্রন্থগার সমিতি কিশোরগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন , ফেকামারা কামিল মাদ্রাসা অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার  প্রমুখ।

আলোচনায় সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষা নিয়ে জনকল্যাণমূলক কাজ ও সুন্দর সমাজ গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং