
কিশোরগঞ্জে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে টিউবরোজ কিন্ডাগার্টেন এর ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
শনিবার,২২ ফেব্রুয়ারি সকালে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন, টিউবরোজ কিল্ডারগার্টেনের পরিচালক আমিনুল ইসলাম তারেক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিৰ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, টিউবরোজ কিন্ডারগার্টেনের পরিচালক আরিফা ইসলাম লাকী।
টিউবরোজ কিল্ডারগার্টেন পরিচালক আমিনুল ইসলাম তারেক বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো। পরে সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গানসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Leave a Reply