1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

কুলিয়ারচরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

নিহত ব্যবসায়ী উবায়দুর রহমান পাইলট(৪০) কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে ও পেশায় একজন চাল ব্যবসায়ী।

বুধবার, ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে উপজেলার বাজরা পশ্চিম তারাকান্দি মাস্টারবাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বিডিচ্যানেলফোরকে জানান, উদ্ধার করা মরদেহের গলা কাটা ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে তদন্তে তা বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং