1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে-পাকুন্দিয়ায় নূরুল হক নূর

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।    
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। তিনি এখন ভারতে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই। তিনি আরো বলেন, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তরুণ প্রজন্মকে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা হাঙ্গামা, দখল, চাঁদাবাজমুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার, ৮ ফেব্রুয়ারি বিকেলে পাকুন্দিয়া ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম শহীদুলের সভাপতিত্বে গণসমাবেশে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ হাসান আল মামুন , কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, পাকুন্দিয়া কটিয়াদী আসনে সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম সফিক, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ বলেন ২০২৩ সালে তারা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করে কিন্তু সেই সময় ফ্যাসিস্ট নিলর্জ সরকারের আজ্ঞাবহ  নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়নি।

৫ অগাস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের স্বৈরচারী শাসকের পতনের ফলে সাধারণ জনগণসহ রাজনৈতিক দলগুলো মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারছে। তারই সুফল হিসেবে গণঅধিকার পরিষদ গত ২ সেপ্টেম্বর নিবন্ধন পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং