1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বুরহান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে মেয়েদের বিভাগে কিশোরগঞ্জ সদর উপজেলার  শেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও রানার্সআপ হয়েছে কুলিয়ারচর উপজেলার  নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার আপ হয়েছে কটিয়াদি উপজেলার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসন ফৌজিয়া খান । এ সময় প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিত ছিলেন। বিজয়ী দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানান জেলা প্রশাসক ফৌজিয়া খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং