1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

গণতন্ত্রী পার্টির নেতার মৃত্যুতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আলীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ  আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: শহিদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

শনিবার, ২৫ জানুয়ারি সন্ধ্যায় সাড়ে ৭ টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ শোক বাণী জানান।

উল্লেখ্য,  গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কাপাসিয়া উপজেলার গণতন্ত্রী পার্টির কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৪৫) শনিবার, সকাল ৮ টায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার নিজ বাড়িতে  হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। নেতারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং