1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক নাসিম ও সদস্য সচিব রায়হান

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে সামাজিক অপরাধ কর্মকাণ্ড রোধকল্পে ও নাগরিকদের অধিকার আদায়ের মাধ্যমে সুস্থ-সুন্দর নান্দাইল গঠনে একটি অরাজনৈতিক সংগঠন “নান্দাইল উপজেলা নাগরিক ফোরাম” এর আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার, ১৪ জানুয়ারি রাত ৮টায় নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নান্দাইল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সাধারণ  সম্পাদক মো. রফিকুল ইসলাম খান নাসিম’কে সংগঠনের আহ্বায়ক ও প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হান’কে সদস্য সচিব করে ১১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এসময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং